রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে ঘরে চাকরি দেবার নামে ক্ষমতায় এসেছে পতারণা : রবিউল
জয়পুরহাট প্রতিনিধি,
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৫৯)
X

অতীতের সবকটি সরকার ঘরে ঘরে চাকরি দেবার কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু সে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব ও  হাহাকার দিয়ে গেছে। সকল রাজনৈতিক দল এক্ষেত্রে ব্যর্থ হলে  দায়িত্ব নিতে বিন্দুমাত্র সময় নেবে না জাকের পার্টি। 

জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত  জাকের পার্টির দাওয়াতি মিশনে   প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ,  কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি। 
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার আমিরহাট বটতলী মাঠে   জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে  অন্যানের মধ্যে বক্তৃতা করেন - কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্র ফন্টের সহ-সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফ সহ  স্থানীয় নেতৃবৃন্দ। 

স্থানীয় ছাত্র ফন্টের আয়োজনে অনুষ্ঠিত দাওয়াতি মিশনে বক্তারা আরো বলেন, " বিশ্বব্যাপী ইসলামী শাসন ব্যবস্থা শুরু হয় ওলি এ কামেল ও পীর মাশায়েকগনের আধ্যাত্মিক চেতনা আর দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে।  বাংলাাদেশে এ ধারা অব্যাহত রেখেছে উপমহাদেশের সুফিবাদের কর্ণধার  পীর এ কামেল হযরত শাহ সুফি ফরিদপুরী (রঃ) এর জাকের পার্টি। তাই দেশে শান্তি প্রতিষ্ঠার মহান  লক্ষ নিয়ে কাজ করছে জাকেরপার্টি।"  দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে   ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে হবে।

আ. দৈ./ কাশেম/সুলতান


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝