রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবারও ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ; বাড়বে শীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৮১)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আজ বুধবার থেকে আবারও দেশব্যাপী ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান পলাশ।

তিনি বলেন, আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ শুরু করেছে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে। আজ বুধবার সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 
 
আগামীকাল বৃহস্পতিবার সকালে রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের সব জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে।

আগামী শুক্রবার সকালে পুরো দেশ কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ কমপক্ষে তিন থেকে পাঁচ দিন স্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, আগামী শুক্রবার পর্যন্ত শীতের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা পাঁচ-ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। 

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, আগামী দুই-তিন দিন তাপমাত্রা বাড়া বা কমার তেমন উল্লেখযোগ্য প্রবণতা নেই। কখনো কিছুটা বাড়তে পারে, আবার কখনো কমতে পারে। তবে আগামী শনিবার থেকে দিনের তাপমাত্রা কমার একটা প্রবণতা দেখা যাচ্ছে। ফলে তখন শীতের অনুভূতি বাড়তে পারে। শনিবার থেকে পরের সপ্তাহজুড়ে শীত কিছুটা বেশি থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহও হতে পারে। তবে শৈত্যপ্রবাহ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দেশের উত্তরাঞ্চলে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে। 

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝