রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটে থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে মধুরছড়া ক্যাম্প-৩ এর একটি বাথরুমের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
নিহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম (৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

ওসি আরিফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
আ. দৈ. /কাশেম/বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝