রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে টমটম উল্টে চালক নিহত, আহত-২
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৭:৫৭ পিএম  (ভিজিট : ১৩৫)
X

পটুয়াখালী বাউফলের গোলাবাড়ি-নুরাইনপুর ও কালিশুরী সড়কের চন্দ্রপাড়া  জোড়াপুলের কাছে  যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে গিয়ে  একজন নিহত ২ জন আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। 
নিহত ব্যক্তির নাম হৃদয় বয়াতি(২৩), তার বাবার নাম দুলাল বয়াতি। মদনপুরা ইউনিয়নের  চন্দ্রপাড়া গ্রামে তার বাড়ি। নিহত হৃদয় ওই টমটম গাড়ির চালক ছিল।

আহত রমজান নামের এক যুবক জানান, টমটমট গাড়িটি চন্দ্রপাড়া চৌমোহনী বাজার থেকে ২জন যাত্রী নিয়ে বাউফল শহরের গোলাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে জোড়াপুলের কাছে গাড়িটি নিয়ন্ত্র হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎক ডাঃ তানজিলা ইসলাম জানান, আহত অবস্থায় রমজান(২০),সবুজ(৩৫) ও টমটম চালক হৃদয়কে(২৩) উদ্ধার করে কমপ্লেক্সে নিয়ে আসার পর  হৃদয় মারা যায়। আহত অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে। 

বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, “  দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

আ. দৈ./ কাশেম /নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝