রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিসি ব্যাংকে নতুন নিয়োগ প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৭:৩১ পিএম  (ভিজিট : ১৩৭)
X

এনসিসি ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন অ্যাসিস্ট্যান্ট অফিসারের দিনব্যাপী “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকরা- মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, হিউম্যান রিসোর্সেস ডিভিশনের এফএভিপি ফরহাদ হোসেন পাটোয়ারী এবং ট্রেনিং ইন্সিটিটিউটের এফএভিপি ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে নবাগত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের কঠোর পরিশ্রম এবং উত্তম সেবার মাধ্যমে ব্যাংকের স্বার্থ, সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার পরামর্শ দেন। তিনি সততা, পরিশ্রম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।




র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝