রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে অসহায়দের মাঝে ১৫'শ কম্বল বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১২১)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধী, ছিন্নমূল, হাসপাতালের রোগীদের, মাদ্রাসার তলবে এলেমদের এবং হতদরিদ্রদের মাঝে ১৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন। 

রবিবার (১২ জানুয়ারি) রাতে পুর্নিমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তলবে এলেমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
কম্বল পেয়ে মাদ্রাসার তলবে এলেমরা আবেগ আপ্লূত হয়ে পরেন। তারা বলেন প্রতিবছরই এই মহুৎ মানুষ আমাদের পাশে দাঁড়ান আমাদের কষ্টে তিনি এগিয়ে আসেন। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেনো তার মঙ্গল করেন।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবছরই উল্লাপাড়া ও সলংগার অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ করে থাকি। 

এ বছরেও উল্লাপাড়া ও সলংগার বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধী, ছিন্নমূল, রেলওয়ে স্টেশনে,হাসপাতালের রোগী,মাদ্রাসার তলবে এলেম ও হতদরিদ্রদের মাঝে প্রায় ১৫ শতাধিক কম্বল বিতরণ করেছি। আরো প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ।
 
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি জনগণের দল অসহায় দুঃস্থ মানুষের বিপদ আপদে বিএনপি সবসময় পাশে দাঁড়ায়।

আ. দৈ./ কাশেম /নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝