রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাহফিল শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৭৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি


চট্টগ্রামের সাতকানিয়ায় তাফসীরুল মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মো. এরশাদ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

এরশাদ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকায় তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে এরশাদ ও তার কয়েকজন বন্ধু সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। পথে ধুপিপাড়ার টেকে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরশাদের পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ এরশাদের ভাষ্য, কে বা কারা কেন তাকে গুলি করেছে, তা তার জানা নেই।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বেলাল উদ্দিন জানান, এরশাদের বাম পায়ে পাঁচটি ছররা গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মুন্নাফ আলী জানিয়েছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনা জানতে পুলিশ কাজ করছে।


আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝