রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকার বন্ড উত্তোলন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৬:২২ পিএম  (ভিজিট : ১৬৩)
X

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক, এই বন্ড ইস্যুর আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টিয়ার-টু মূলধন চাহিদা পূরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর কাছে সেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



র/আ






Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝