রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:৫৯ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৫:০৮ পিএম  (ভিজিট : ১৫৬)
X

‘প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ শিরোনামে প্রবন্ধ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে শহরের নতুন শহরের এলাকার সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন অবসরপ্রাপ্ত ভ‚মি কর্মকর্তা মোঃ মজিবর রহমান। তাঁর এই বইটি গভীর ও চমৎকার প্রবন্ধমালা, যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি উঠে এসেছে চমৎকারভাবে।

মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থি ছিলেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা সেলিম ফরাজি, সিনিয়র সাংবাদিক ও লেখক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সিনিয়র সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আরিফুর রহমান, মোঃ মামুন সহ অন্যরা।

লেখক মো: মুজিবর রহমান তাঁর কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি একধরণের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ। যারা এই বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ। প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মার নকশা’। এক অসাধারণ সাহিত্যকর্ম যা আমাদের মনকে আলোকিত করবে এবং অন্তরকে গভীর করে নতুন ভাবনায় উদ্বুদ্ধ করবে।

আ.দৈ./ কাশেম/ইমদাদুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝