রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে গ্রেপ্তার যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ায় ঢাকা-মাওয়া রুট অবরোধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:১২ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৪:২১ পিএম  (ভিজিট : ২২৫)
X

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের সাথে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু থানা থেকে জোরপূর্বক ওই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে শ্রীনগরে যুবদল নেতাকে থানায় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।

 শনিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় মূল এক্সপ্রেসওয়েতে যান চলাচল। দেখা দেয় কয়েক কিলোমিটার যানজট।

এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের আশ্বাস ও ২ ঘণ্টার মধ্যে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ন্যক্কারজনক ঘটনা কেউ মানবে না। এমন হলে যে কেউ আসামিকে থানা থেকে ছিনিয়ে নেবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কাউকে ভোগান্তি নয়, ঊর্ধ্বতন মহল বার্তা দিতে এই সড়ক ব্লকেড।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করে। তাদের দাবি আমরা শুনেছি। দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা রাস্তা ছেড়ে যায়। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে।

শুক্রবার আটক করা হয় মারামারির মামলার এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে। রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে আটককে ছিনিয়ে নেন অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে সড়ক ব্লকেডের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আ.দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝