রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৭ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৭:৪১ পিএম  (ভিজিট : ১৩৮)
X

যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ব্যাংকের নতুন পণ্য “যমুনা ব্যাংক শর্ট নোটস” এর উদ্বোধন করা হয়। গত বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দীন আহম্মদ সম্মেলন পরিচালনা করেন। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় প্রধানরা ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। 

২০২৪ সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ২০২৪ এবং সনদপত্র প্রদান করা হয়। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝