বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শরীয়তপুরের জাজিরা থানার ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ২৩২)
X

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আল-আমিনের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের ওসির আবাসিক সয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম, তিনি জানান দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনের মরদেহ  তার রুমের জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ সুপারসহ অন্যান্যরা। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
আ. দৈ. /কাশেম/ রাজিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝