রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউসিবির কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৭:৪২ পিএম  (ভিজিট : ১২২)
X

ভোলা জেলার ৭টি উপজেলার প্রায় ১৭৫জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। চর ফ্যাশনের মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান এবং বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এসএম শাহাবুদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম খান, চরফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো: রহমত উল্লাহ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। স্বাগত বক্তব্য দেন ইউসিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী, ভোলা জেলার শাখা ব্যবস্থাপক মোল্লা জামাল উদ্দিন আহমেদ, চরফ্যাশনের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমুখ।


ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রায় সকল উপজেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বিকাশের উদ্যোগ গ্রহণ করেছি। প্রান্তিক কৃষকদের সহায়তার জন্যও আমরা কাজ করছি। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, গবাদি প্রাণির চিকিৎসা সেবা ও টিকা প্রদান, জৈব সার, উন্নত জাতের বীজ ও বিভিন্ন যন্ত্রপাতি প্রদান, কারিগরি প্রশিক্ষণ প্রদান; চর ও লবণাক্ততা প্রবণ এলাকায় লাগসই ফসল ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা। এসব উদ্যোগের মাধ্যমে আমরা দেশের কৃষি উন্নয়নে ভূমিকা পালন করতে চাই।”

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান বলেন, “কৃষকরা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় আমাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দক্ষ ও অগ্রসর করে তোলাকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি।

উদ্যোক্তা হিসেবে বিকাশ এবং জলবায়ু-সহিষ্ণু টেকসই কৃষি উদ্যোগ গ্রহণে আগ্রহী কৃষকদের সক্ষম করে তুলতেই ইউসিবির এই উদ্যোগ।” কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকেইউসিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। এই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল শিক্ষায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, বাজার ও বিপণন সক্ষমতা তৈরি এবং কৃষি-বিষয়ক ঋণ নীতি ও সুদহারের মতো কৃষি অনুশীলনের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝