রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৭:১৯ পিএম  (ভিজিট : ২০৩)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

তিনি আরও জানান, বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করা হয়। মো. আসিফ ইকবাল আরো জানান, সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। 


আ. দৈ. /কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝