রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সীমান্ত ব্যাংকের সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ২২৮)
X

সম্প্রতি সীমান্ত ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করেছে।

একই সাথে বৃষ্টির পানি ট্যাংকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করে দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানির অভাবপূরণে এই উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। 

সীমান্ত ব্যাংকের শ্যামনগর উপশাখার ব্যবস্থাপক জনাব মোঃ মনোয়ার হোসেন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক (এমএফ) জনাব মোঃ আলমগীর কবির, হেড অব মনিটরিং, মূল্যায়ন ও ডকুমেন্টেশন জনাব এস,এম মাহাবুব আলম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝