রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোবাসে মিলল ১১ কেজি হরিণের মাংস, নারীসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৩২ পিএম  আপডেট: ০৮.০১.২০২৫ ১:৪৭ পিএম  (ভিজিট : ২৪৪)
X


মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটকদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আজ বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন। 

আটকরা হলেন ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড সদস্যরা। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা।

এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় নারীসহ ৬ জনকে আটক করা হয়। পরে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস ও আটকদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।

এদিকে একটি সূত্র জানায়, আটকরা মোংলার সুন্দরবন এলাকায় প্রমোদ ভ্রমণে এসে পাচারকারীদের কাছ থেকে শখের বশে সুন্দরবনের হরিণের মাংস কিনে বাড়ি ফিরে যাওয়ার সময় কোস্ট গার্ড সদস্যদের হাতে ধরা পড়েন।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝