রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১০:১৫ পিএম  আপডেট: ০৬.০১.২০২৫ ১০:১৮ পিএম  (ভিজিট : ৩০৫)
X

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এক নারীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি।
ভুক্তভোগী নারী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি মঞ্জুর বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শুরু করবেন এবং দোষীদের বিরুদ্ধে সব ব্যবস্থা গ্রহণ করবো।

ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা (সিএনজি) যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক জোরপূর্বক তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।

তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য।

চকরিয়ার স্থানীয় এক সংবাদকর্মী ওই নারীকে উদ্ধারকারীদের একজন। তিনি জানান, ওই সিএনজির চালকের নাম সায়মন। এ ঘটনায় ওই সিএনজি চালক ও জড়িত থাকার দাবী করে ওই সংবাদকর্মী। তিনি আরো বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। তারা এ ধরনের অপরাধ করে থাকেন রাত বাড়ার সাথে সাথে। বিষয়টি নিয়ে প্রসাশন এখুনি কঠোর না হলে এ ধরনের ঘটনা ধারাবাহিক ভাবে চলতে থাকবে।

আ. দৈ/ কাশেম /  বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝