রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিক উদ্ধার, গ্রেফতার-৫
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৯:৫৬ পিএম   (ভিজিট : ২১২)
X

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে অপহরনের ৫১ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।  
রবিবার  রাত ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের  চর কচুয়া এলাকা থেকে তাকে  উদ্ধার করা হয়। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় অপহরন এবং ডাকাতির কাজে ব্যাবহৃত,  দেশিয় অস্ত্র-সস্ত্র সহ লুন্ঠিত ১৩৫৬৮০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাউফল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মিদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। শিবু বনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।  তিনি আরো বলেন, আইনগত কার্যক্রম চলছে। এই অপহরনের ঘটনায় প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।’

গ্রেফতারকৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মোঃ মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মোঃ মাহফুজ, পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা(২০), মোঃ বাবুল প্যাদার ছেলে মোঃ জহির প্যাদা(২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী(২২)।

উল্লেখ্য গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীপথে ট্রলারযোগে অপহরণ করে এক দল ডাকাত। ডাকাত দলের সদস্যরা দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত-পা বেঁধে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়।###

আ. দৈ/ কাশেম / নাজিম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝