রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
৭ বছরেও মার্কেটের দোকান পাচ্ছে না ব্যবসায়ীরা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৬০)
X

ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ও ৭ বছরেও দোকান বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ।

 রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় তারা ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা লংঘন করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে পজিশন বরাদ্দ সহ নানা অনিয়মের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু। এ সময় পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ ছাড়াও জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা জানান, তাদের দাবি মেনে নেয়া না হলে ১৩ জানুয়ারি থেকে ধর্মঘট পালন করা হবে।

আ. দৈ. /কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝