রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের নিখোঁজ রিক্সা চালকের মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৭১)
X

ফরিদপুর পৌরসভার চুনাঘাটা  মডেল টাউন এলাকার একটি বাড়ীর ভেতরে মাটি চাপা দেওয়া নিখোঁজ রিকশাচালক হালিম শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৪ জানুয়ারি)  বেলা দেড়টার দিকে পুলিশ ওই বাড়ির  সন্দেহজনক স্থান থেকে মাটি সরিয়ে মরদেহটি উদ্ধার করে।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানান,  গত ৩১ ডিসেম্বর আলিপুর এলাকার বাসা থেকে রিকশাচালক হালিম শেখ বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের পরিবার গত ৩ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

এদিকে হালিমকে অনেকেই চুনাঘাটা মডেল টাউন এলাকার মোখলেসুর রহমানের বাসার ভাড়াটিয়া রিকশাচালক রনি মোল্লার সাথে ঘোরাফেরা করতে দেখেছে জানালে নিহতের পরিবার ও স্থানীয়রা রনির ভাড়া বাসায় এসে একটি ঘরের মধ্যে রিক্সাটি দেখতে পান। এবং ওই ঘরটির পেছনে আলগা মাটি দেখতে পাওয়ায় তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলগা মাটি সরিয়ে সেখান থেকে বস্তাবন্দী লাস উদ্ধার করেন। ওই লাশটি নিখোঁজ হালিমের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। পুলিশ সুপার জানান,  পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিকে ধরতে তৎপরতা শুরু করেছে। 

আ. দৈ. /কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝