মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশের সার্বভৌমত্ব রক্ষায়, সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২৭৮)
X

প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন,বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।আজ রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষকালে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন।

এর আগে, রোববার বেলা ১১টা ৫৪ মিনিটে  ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন। দুপুর সাড়ে ১২টা ৩৬ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগন জানান। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়।


আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝