রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১০৪)
X


প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসি এর মধ্যে রেমিটেন্স সংক্রান্ত এক যুগান্তকারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকগণ বৈধ চ্যানেলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিটি ব্যাংকের এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে প্রেরিত রেমিটেন্স প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাসমূহ থেকে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স নগদ উত্তোলন করতে পারবেন এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়, দপ্তরসমূহ এবং উভয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝