রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি।

আজ ৪ জানুয়ারি শনিবার সকালে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।

নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন স্বামী-স্ত্রী। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা । দুপুরে সামাজিক শ্মশানে তাদের দাহ সম্পন্ন করা হয়।

তবে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় কোনো তথ্য পাননি বলে জানান যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝