রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের মাঝে শীতবস্ত্র ও অর্থ বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৯৪)
X

 সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে গরীব অসহায়, দুস্থ ও দরিদ্র  কর্মহীন ৭'শ জন পরিবারের  মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ০ ৩ জানুয়ারী)  সকাল ৯ টায় মতি সাহেবের জামে মসজিদেী সম্মুখে সিরাজগঞ্জ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ এর উদ্যোগে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়। 

শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। 
ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ  মাসুদ রানা পরিচালনায় শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণের সময় সিরাজগঞ্জ শহর বিএনপির ১০ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা ও সাধারণ সম্পাদক হিলটন খন্দকার,  হাজী কোরপ আলী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ  প্রফেসর মোকতেল হোসেন,  শহর বিএনপি সদস্য শহিদুল ইসলাম, সার্জেন্ট এস এম রফিকুল ইসলাম, মোঃ হেলাল আহমেদ, মোঃ আব্দুস সালাম, মোঃ শাহাদত মন্ডল, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের  সহ-সভাপতি ছানোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
 
সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধী সহ আশপাশের এলাকার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
আ. দৈ. /কাশেম/ আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝