রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সহ নিহত ২
কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৭৪)
X

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী মরাগাছতলা এলাকায় ঘটনাটি ঘটে। উখিয়া শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

দুর্ঘটনাকবলিত স্থান মরাগাছতলার গ্যাস পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল টেকনাফমুখী একটি বাসের আগে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারানোর জন্য দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান।
মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল তাদের।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির বলেন, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

আ. দৈ. /কাশেম/বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝