রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকের সহযোগিতায় রেমিট্যান্স আসবে প্রবাসী কল্যাণ ব্যাংকে
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকেরা সিটি ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে আসা রেমিট্যান্স ব্যাংকের যেকোন শাখা থেকে ক্যাশ হিসেবে উত্তোলন করতে পারবেন। রোববার (০৮ সেপ্টেম্বর) রেমিট্যান্স সংক্রান্ত এমন এক গুরুত্বপূর্ণ চুক্তি প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়া ১৪ লাখ ৫ হাজার জন প্রবাসী বাংলাদেশী ওই ব্যাংকে তাদের লোনের কিস্তিও সহজে পরিশোধ করতে পারবেন। 

এর দ্বিতীয় ধাপে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ বিশ্বব্যাপী ছড়ানো এক্সচেঞ্জ হাউজগুলি থেকে প্রবাসীরা তাদের রেমিট্যান্স সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকেই পাঠাতে পারবেন। এ লক্ষ্যে সিটি ব্যাংক এখন আট দেশের এক্সচেঞ্জ হাউসসমূহের সঙ্গে কাজ করছে। 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল, ব্যাংকটির চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝