রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুরুষ ভোটার বৃদ্ধির হার নারীর তুলনায় দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৬:২৪ পিএম  (ভিজিট : ২৩৬)
প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
X

প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। তবে এবারের হালনাগাদে দেখা গেছে, নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এবার পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটারের চেয়ে ৫ লাখ ৩৭ হাজার ৭৪২ জন বেশি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির তথ্য অনুযায়ী, গত বছরের ২ মার্চ পর্যন্ত মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ছিলেন ৯৩২ জন।

২০২৪ সালের হালনাগাদে নতুন যুক্ত হওয়া ভোটারের সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন, নারী ভোটার ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন এবং হিজড়া ভোটার ৬২ জন।

এর ফলে দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার ৯৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার হয়েছে ১.৫০ শতাংশ।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ সময়ের মধ্যে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানানো যাবে। দাবি-আপত্তি জানানোর শেষ তারিখ ১৭ জানুয়ারি।

এ ছাড়া ইসি জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে নতুন করে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু করা হতে পারে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝