রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩ এর অন্তর্গত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ টি পরিবারের মধ্যে ডিএনসিসি'র পক্ষ হতে পরিবার প্রতি নগদ ৫ হাজার  টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন ডিএনসিসি'র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক। এসময় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি'র সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝