রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩০৫)
X

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ও ট্রাকের চালক এবং বাসের হেলপারসহ দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
 বুধবার (০১ জানুয়ারি) সকালে  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে হতাহতের এ ঘটনা ঘটে। 
নিহতরা হল- ট্রাক চালক নুর আলমের বাড়ি   মাদারীপুরের শিবচরের বাচামারা গ্রামের নুর আলম  ও বাসের হেলপার  ঝিনাইদহের সদরের তেতুলবাড়িয়া গ্রামের  কাদের মিয়া। 
 
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এস আই তমাল সরকার জানান,  সকালে ভাঙ্গা- ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে   ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সাথে বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এ  ঘটনা ঘটে। পরেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আ. দৈ. /কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝