রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত-৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X


সিরাজগঞ্জ জেলার কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। আহত অন্য তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি।

আ. দৈ. /কাশেম/ আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝