রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিআরটিএ'র অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম  আপডেট: ৩০.১২.২০২৪ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২৭৫)
X

পাবনায় বিআরটিএ'র অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা প্রদানে ঘুষ দাবি এবং  সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সমন্বিত পাবনা জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। 

পরবর্তীতে ৬ জন দালালকে আটক করা হয় এবং এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকেএক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য বিআরটিএ'র ওই অফিসের প্রধানকে দুদক টিম পরামর্শ প্রদান করেনে।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝