রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৪৪)
X


মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৫ বছর পর দেশের জনগণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণীপেশার মানুষের পাশে দাঁড়ানোর মানুষিকতা তৈরি করতে হবে। 

আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসিকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।

মাদারীপুর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাসার, পরিবহন শ্রমিক ফেডারেশনের ফরিদপুর আঞ্চলিক পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী জেলা আমির আবদুস সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমানসহ অনেকেই।

আ. দৈ. /কাশেম/  ইমদাদুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝