রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠির কাঠালিয়ায় এনআরবিসি ব্যাংকের ১০৯তম শাখার উদ্বোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X

এনআরবিসি ব্যাংক ঝালকাঠির কাঠালিয়ায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৯তম, কাঠালিয়া শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।  

অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  এস এম দেলোয়ার হোসেন, উপানুষ্ঠানিক  শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রাজিব, কাঠালিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্যাংকের বরিশাল এরিয়া ইনচার্জ  সৈয়দ জাহিদুর রহমান,  বরিশাল শাখার ব্যবস্থাপক কৃষিবিদ মো: আব্দুল হালিম, বরগুনা শাখার ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন, কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন নান্নু, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি  একেএম মোস্তাফিজুর রহমান  বলেন, এনআরবিসি ব্যাংক যারা ব্যাংকিং  সুবিধা থেকে এখনও বঞ্চিত, তাদের জন্যই প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বিস্তৃত করছে। উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ প্রদান করছে। কর্মসংস্থান তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কাজ করছে।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও  দিচ্ছে  এনআরবিসি ব্যাংক।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝