রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২৬৭)
X

রাজধানীর মহাখালীতে একটি দোতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে লাগা আগুন ৪টা ৪৯ মিনিটে নির্বাপণ হয়েছে। 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এর আগে বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের কাছে সংবাদ আসে রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আজ. দৈ/ আজরোজা 






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝