রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২১০)
X

পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার সমর্থিত স্থানীয় ছাত্রদলের কয়েক নেতাকর্মী চর ফেডারেশন এলাকায় জমি দখল করতে যায়। এ খবর পেয়ে বিএনপি নেতা মুনির হোসেন সমর্থিত নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ছাত্রদলের জয় (২৪), রেদোয়ান (২৫), ইয়াসিন (২৪)  ও মো. সজল (২৩) আহত হন। 

এ ঘটনার জের ধরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহমেদ তুহিনের উপর হামলা চালায় ৪০/৪৫ জনের একটি দল। আত্মরক্ষার জন্য বিএনপি নেতা তুহিন স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে আরেকদফা তার উপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। 

ওই দোকানে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় তুহিনকে। পরে পুলিশ ওই দোকানে গিয়ে বিএনপি নেতা তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

 বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, জসীম আহমেদ তুহিন একজন নম্র ভদ্র নেতা। তাকে অপমান অপদস্ত মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি। বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা তুহিন পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে। 


আ. দৈনিক/ কাশেম/ নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝