রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মুক্তির পর কারাগেইটে আ’লীগ নেতা সাগর গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৬৯)
X

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগর (৩৫) জামিনে মুক্তির পর ফের কারাগেইট থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে ময়মনসিংহ জেলা কারাগারের গেইট থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

 বৃহস্পতিবার আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এসময় কারাগেইটের সামনে থেকে আবারও তাকে গ্রেফতার করে পুলিশ। 

মামলা ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন।

এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রেদোয়ান হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার (২৮ ডিসেম্বর) তাকে নাশকতার মামলায় আদালতে পাঠানো হবে।
আ. দৈ. / কাশেম/  এনায়েত


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝