রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইভেটকারের সাথে বাসের ধাক্কায়, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে মুচড়ে ৫ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান। যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝