রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৪১ পিএম   (ভিজিট : ১৩২)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রমনা কর্পোরেট শাখার অধীন বঙ্গবাজার উপশাখা সোমবার ঢাকার বঙ্গবাজারে উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রমনা কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ মহী উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

এছাড়া, স্বাগত বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মোঃ জহির উদ্দিন। গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মোঃ নুরুন্নবী, রহমান গার্মেন্টসের প্রোপাইটর মোহাম্মদ জাবেদ ইকবাল ও জনি কালেকশনের প্রোপাইটর মোহাম্মদ আবদুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মোঃ জহির উদ্দিন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝