রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যৌথ বাহিনীর অভিযানে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আটক ১৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X


যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে রাজধানীর উপকণ্ঠে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে ।
 শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

আটক হওয়া হলেন, নেত্রকোনা জেলার সদর থানার চকপাড়া গ্রামের মো. ইসমাইল (২৪), একই জেলার বেলবো থানার মো. আলম (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কোদালিয়া গ্রামের ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার বিরল থানার আজিদপুর গ্রামের মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, একই এলাকার কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান (৫০) ও আবু হানিফ মিয়া (৪৭)। এছাড়া বাকি তিনজনের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনে হামলা, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রাতের এ অভিযানে মোট ১৪ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ ঢাকা পোস্টকে বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝