রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৩ এএম   (ভিজিট : ২২৭)
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আজ বুধবার ঢাকার কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শনের সময় বক্তব্য দেন। ছবি : আইএসপিআর
X

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আজ বুধবার ঢাকার কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শনের সময় বক্তব্য দেন। ছবি : আইএসপিআর


শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শনের সময় তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব।’  

সেনাপ্রধান বলেন, সব সম্প্রদায়ের ব্যক্তিরা যেন নিজনিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলস ভাবে দায়িত্ব পালন করছে।

সেনাপ্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, অন্যান্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে। সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝