রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে হাসিনা.কাদের,কামাল ও নূরসহ ১২৬ জনের নামে মামলা
মোঃ হারুন উর রশিদ, নীলফামারী,
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X


নীলফামারীতে বিএনপির দলীয় কার্যালয়, বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ছাত্র-জনতার ওপর হামলা,অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামীলীগের ১২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ আদালতের আমলী আদালত-০১ এ মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা। এতে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো।

তিনি বলেন, মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিন কবির নীলফামারী সদর থানাকে মামলাটি এফ.আই.আর করার নির্দেশ প্রদান করেন।’

আইনজীবী আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিঠু , সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা চালান স্থানীয় নেতা-কর্মীরা। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন তারা।



আ. দৈ. /কাশেম/ হারুন 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝