রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯০)
X

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়। 
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।

জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, ‘দুই শিশুকেই আমরা মৃত পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

আ. দৈ/ আফরোজা 





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝