রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ২১৫)
X

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী সেতুর সংলগ্ন কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, আজ (২৩ ডিসেম্বর) সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের একজন নারী আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

গতকালও ভোরে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় একজন প্রাইভেট কার চালক নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন জানিয়ে আতিকুর রহমান জানান, দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ।

নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝