রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পথচারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৯৩)
X

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইনের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—মোহাম্মদ সাবু (৬০) ও একই এলাকার মোহাম্মদ ভোলা (৫০)।

জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম ছেড়ে আসা একটি বাস ও পটিয়া ছেড়ে যাওয়া একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই পথচারী ভোলা ও সাবুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি ওসিম উদ্দিন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের অবস্থা আশঙ্কা বলে তিনি শুনেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি উদ্ধার করেছে।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝