রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:১৭ পিএম  আপডেট: ২১.১২.২০২৪ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৬৬)
X

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।হাসান আরিফের মেয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আজ শনিবার উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে।

ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের  প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

পরে, বেলা সাড়ে ১২টায় উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে।

এর আগে, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা হাসান আরিফ মারা যান। হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আ. দৈ/ আফরোজা



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝