রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানি কেন্দ্রের উৎপাদন বাড়ল, একই দিনে বন্ধ রামপালের এক ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ০)
X

কয়লাস্বল্পতার কারণে প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট আবার চালু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে এর আগে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় আদানি কেন্দ্রের উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমেছিল। মেরামত শেষে রোববার ইউনিটটি পুনরায় চালু করা হয়। দুপুর ২টার দিকে কেন্দ্রটির দুই ইউনিট থেকে মোট সরবরাহ ১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।

এদিকে একই দিন কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে কেন্দ্রটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। এর আগে পর্যাপ্ত কয়লা মজুত থাকায় রামপালে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

রামপাল কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ইউনিটটি কী কারণে বন্ধ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সেটি পুনরায় চালুর চেষ্টা চলছে এবং কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে।

ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিটের এই কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী বাংলাদেশে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝