রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগে ‘দুর্নীতির দুর্গন্ধ’: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ০)
X

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর দাবি, ওই পদে দায়িত্ব পালনের প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না এবং নিয়োগ প্রক্রিয়াতেও ত্রুটি ছিল।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দুর্নীতির দুর্গন্ধ’ বেরিয়ে এসেছে। একই সঙ্গে ডব্লিউএইচওর পরবর্তী আঞ্চলিক পরিচালক নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দেবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিংয়ে অংশ নেবেন তিনি।

হুমায়ুন কবির বলেন, এসব বৈঠকে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন বৈঠকের বিষয়টিও গুরুত্ব পাবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা একটি নতুন ও কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চায়। সীমান্ত হত্যা বন্ধসহ সংশ্লিষ্ট জটিলতাগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝