রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি লটারি বাতিলের উদ্যোগ, ১০০ নম্বরে হবে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২০)
X

২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

খসড়া নীতিমালা অনুযায়ী, তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

মাউশি জানিয়েছে, খসড়াটি শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। ডিসেম্বরেই নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝