রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা মতলব উত্তর উপজেলার দশআনী সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতকারীকে আটক করা হয়।

জব্দকৃত বাল্কহেড ও আটক দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌথানার কাছে হস্তান্তর করা হয়েছে।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝