রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে চাঁদাবাজ-অস্ত্রবাজ-দখলবাজদের জায়গা নেই -আমীর খসরু চৌধুরী
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ২৮৯)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে চাঁদাবাজদের জায়গা নাই, মাস্তানীর জায়গা নাই, দখলবাজ-অস্ত্রবাজদের জায়গা নাই। তারেক রহমানের নির্দেশ- যারা এ সমস্ত কাজে লিপ্ত থাকবে তারা যে দলেরই হোক তাদেরকে বাধা দিতে হবে৷ তাদের বিএনপিতে কোন জায়গাই নাই। তাদেরকে আইনের হাতে তুলে দিবেন আপনারা। 

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরনকালে তিনি এই বক্তব্য রাখেন। 

এসময়  বলেন, আমরা চাই শান্তি। আমরা সকলকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সংস্কারের প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে মধ্যে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে আছে সবাই ঐক্যমত পোষণ করেছে। 

তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতে সৃষ্টি হয়েছে এই মনোজগৎ বুঝতে হবে৷ মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্খা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। ৩১ দফা বাস্তবায়নের পর যদি কোন সংস্কারের প্রয়োজন হয়, বিএনপি সেটা করবে৷ 
        
তিনি আরো বলেন, আজকে ত্রাণ দিতে আমরা এসেছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতা কর্মীরা ছুটে গিয়েছে। তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের দুঃখের সাথে তারা দাঁড়িয়েছে। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের রাজনীতি।

বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন সকল ক্ষমতার উৎস জনগণ৷ আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে। সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে আমরা এই নতুন বাংলাদেশে গঠন করার জন্য যতভাবে যত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে এই যুবসমাজকে মাথায় রেখে আমাদের সিদ্বান্ত হচ্ছে নতুন বাংলাদে, শান্তির বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ, সমান বাংলাদেশ।
 
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম/ সাদ্দাম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝